প্রধান সূচি

দূর্বৃত্তের হামলার আতংঙ্কে ভান্ডারিয়ার এক শিক্ষক নিরাপত্তাহীনতায়

দূর্বৃত্তের হামলার আতংঙ্কে ভান্ডারিয়ার এক মাদরাসার শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয় মাদরাসা শিক্ষক মোঃ মোজাম্মেল হক পিরোজপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, গত ১৫ অক্টোবার সকালে উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামের মাদরাসা শিক্ষক মোঃ মোজাম্মেল হক বাড়ি থেকে ভান্ডারিয়া যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের হালিম সিকদারের ছেলে মোঃ হেলাল সিকদার, একই এলাকার হেমায়েত উদ্দিন খান ও তার ছেলে জুয়েল খান দাও, লাঠি নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তখন সে জীবন রক্ষার্থে দৌড়ে তার বড় ভাই মান্নান খানের বাড়ির সামনে গিয়ে চিৎকার দিলে তার ভাইসহ অন্যান্য লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এর আগে দূর্বৃত্তরা গত ১১ অক্টোবর তার বসতঘরে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুর করে। এ বিষয় মাদরাসা শিক্ষক মোজাম্মেল হক ভান্ডারিয়া থানায় মৌখিক আভিযোগ করেছেন বলে জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial