কাউখালীতে জেপি’র কর্মী সভা
জেলার কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে মঙ্গলবার বিকেলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব মোকসেদ আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহ আলম নসু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট হুমায়উন কবীর তালুকদার রাজু, প্রভাষক হারুন-আর-রশীদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল, মৎস্য পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ, আব্দুর রশীদ প্রমুখ।
বক্তারা জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃনমুল পর্যায়ে আরো শক্তিশালী করার আহবান জানান।
পরে আব্দুর রশীদকে সভাপতি এবং মোঃ ফারুক আকনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়পার্টির (জেপি) ৭নং বেকুটিয়া ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
