স্বরূপকাঠিতে উপজেলা স্কাউটের কাউন্সিল অনুষ্ঠিত
স্বরূপকাঠি উপজেলা স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে পদাধিকার বলে ইউএনও মোঃ আবু সাঈদ সভাপতি, জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেনকে সম্পাদক ও স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দত্তকে কমিশনার নির্বাচিত করে উপজেলা স্কাউটের কমিটি গঠন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিলের অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সভাপতি ও ইউএনও মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন উপজেলা সম্পাদক মোঃ তৌফিক উজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ, পিরোজপুর জেলা স্কাউটের সম্পাদক রমেশ চন্দ্র হালদার, কমিশনার কাজী মজিবুর রহমান, বরিশাল অঞ্চলিক প্রতিনিধি মোঃ জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার, মোঃ ফজলুল হক, মমতাজ খাতুন, সারমিন সুলতানা প্রমুখ।
