প্রধান সূচি

সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

র্বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলা খালে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মোঃ মোক্তার মোল্লা নিহত হয়েছে। সোমবার সোয়া ৮টায় শরনখোলা রেঞ্জের শৈলা খালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে র‌্যাব সদস্যরা বনদস্যুদের ব্যবহৃত ১টি কাটা রাইফেল, ১টি ডাবল ব্যারেল, ১টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ১৬টি পাইপগান ও ৩৭ রাউন্ড  তাজা গুলিসহ বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করে।

র‌্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বলেন, সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনী ও তার ৭/৮ জন সহযোগি শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় অবস্থান করছে এমন গোপণ সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ মিনিট বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা বনের গহীণে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় দেশি-বিদেশী ২১ আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে নদী-খালে থাকা জেলেরা সেখানে এসে নিহত ব্যক্তিকে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার মোল্লা বলে সনাক্ত করেন।

উদ্ধার হওয়া অস্ত্র গোলাবারুদ ও নিহতের মরদেহ বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, লিটন নামে এক ব্যক্তি প্রায় দুই মাস আগে নিজ নামে বাহিনী গড়ে তুলে সাগর ও সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণ করে মুক্তিপন আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial