মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
মঠবাড়িয়ায় লিমা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত লিমা উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আনোয়ার হোসেন আকনের মেয়ে। সে পৌর শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশুনা ছাত্রী।
থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলেজে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী প্রেমিক রাসেলের বাড়ির কাছে এসে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এসময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে মেয়েটির বাড়িতে খবর দিলে পরিবারের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার এসআই জামাল উদ্দিন জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হবে।
Please follow and like us:
« মঠবাড়িয়ার ‘সবুজ উপকূল’ কর্মসূচি অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে উপজেলা স্কাউটের কাউন্সিল অনুষ্ঠিত »
