প্রধান সূচি

পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অভিবাসনের ভবিষ্যৎ দাও বদলে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে করো বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা কৃষি সম্প্রসারণ ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ বালা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বরাজ উদ্দীন, প্রকাশ চন্দ্র মন্ডল, কৃষক শ্যামাপদ মন্ডল, অনুকূল ব্যানার্জী, সাইদুর রহমান, মিজানুর রহমান, রেহেনা খাতুন ও দেবযানি সরদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial