স্বরূপকাঠির পশ্চিমাঞ্চল শাখার ফারিয়া সমিতির নির্বাচন সম্পন্ন
দিনভর নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বরূপকাঠি পশ্চিমাঞ্চল শাখার ফারিয়া সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অপসোনিনের মোঃ হাসান আল মামুন সভাপতি, এসকেএফের মোঃ জহিরুল ইসলাম শামিম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া এসিআই এর মো. রাহাদুল ইসলাম রাহাদ বিনা প্রতিদন্ধিতায় সাংগঠনিক পদে জয়লাভ করেন। গত শুক্রবার রাত ৮.৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর আহম্মেদ সিকদার, ডাঃ এনায়েত হোসেন, ডাঃ বিমান চন্দ্র মিত্র, ডাঃ নরেশ চন্দ্র বড়াল, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ। নির্বাচনে রির্টানিং অফিসার পদের দায়িত্ব পালন করেন, বিমল কৃষ্ণ ঘোষ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের দাবী নাগরিক কমিটির (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা »
