পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ এর প্রতিপাদ্য বিষয়ের উপর পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর সহযোগীতায় রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের করে সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় স্কাউট ভবন মিলনায়াতনে গিয়ে শেষ হয়।
পরে স্কাউট ভবন মিলনায়াতনে সমাজসেবা রেজিস্টশন অফিসার মোস্তাফা ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল হাসান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান প্রমুখ।
Please follow and like us:
« বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
