পাইকগাছা কলেজের অনার্স প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
পাইকগাছা কলেজের অনার্স প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, পরিচালনা পর্ষদের সদস্য প্রভাষক মাসুদুর রহমান মন্টু, কামরুল ইসলাম, এসআই মোমিন উদ্দীন।
প্রভাষক নাজমিন নাহার ও আছাবুর রহমান শিমুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক মোমিন উদ্দীন, রহমত আলী, জিএম আল কাদির, রাসেল কাগুজি, আবু সাঈদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক ইমদাদুল হক, শিক্ষার্থী এরশাদুজ্জামান, হাফিজা আক্তার, সোনিয়া খাতুন, পম্পা সরদার ও আফরোজা খাতুন।
Please follow and like us:
« পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে দুই বনদস্যু আটক »
