প্রধান সূচি

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মালায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সারোদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির শনিবার সকালে শহরের মুনিগঞ্জস্থ দলিয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।

জেলা বিএনপির সহ-সভাপতি এসকেন্দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু।

এ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারন সম্পাদক আয়ুবালী মোল্লা বাবু, বিএনপি নেতা জাহিদুল ইসরাম শান্ত, সৈয়দ আসাফুদৌলা জুয়েল, আমিরুল হক, জেলা তাতীদলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সহ-সভাপতি কাজী সেলিমুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা শ্রমীকদলের সাধারন সম্পাদক মোজ্জাফ্ফর হোসেন মোজাম, যুবনেতা সাইফুল ইসলাম হাসমত, শেখ জাকির হোসেন, মোঃ নাসির হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে অন্যায় করা হয়েছে। বাংলাদেশের মানুষ এর প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছে। আমরা বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে অন্যায়ের জবাব দিতেচাই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial