প্রধান সূচি

পাইকগাছা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৮ অক্টোবর জাতীয় সপ্তাহ উদযাপন উপলক্ষে পাইকগাছা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, এসআই জাহাঙ্গীর আলম, এসআই জাহিদ হোসেন মিয়া, পৌর পুলিশিং ফোরামের সভাপতি আনিছুর রহমান মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, গাজী মিজানুর, পরিমল চন্দ্র অধিকারী।

অনুষ্ঠানে মতবিনিময় করেন, বিভূতি ভূষণ মন্ডল, ইকবাল হোসেন খোকন, রফিকুল ইসলাম, স ম আব্দুল বারেক, শেখ গোলাম রব্বানী, আব্দুল হাকিম গোলদার, নির্মণ কান্তি মন্ডল, সাধন ভদ্র, প্রণব কান্তি মন্ডল, আব্দুল বারিক গাজী, ডাঃ শাহীন আলম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial