প্রধান সূচি

খালেদা জিয়ার নামে গ্রেপ্তারী পরোয়ানার প্রতিবাদে

জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। শনিবার সকালে একটি বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশের বাধায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি।

সমাবেশে জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ অধ্যাপক আলমগীর হোসেন। এ সময় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা বলেন, বর্তমান সরকারের এসব অনৈতিক কর্মকান্ডে বিএনপি কিংবা দেশের জনগণ ভীত নয়। বাংলাদেশের জনগণের ভালোবাসা বর্তমান অগণতান্ত্রিক প্রধানমন্ত্রীর চেয়ে বেগম খালেদা জিয়া বেশি পেয়েছেন। খালেদা জিয়া মিথ্যা মামলার ভয় পান না। সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এবং বিএনপিকে পঙ্গু করার জন্যই খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। তাই অবিলম্বে খালেদা জিয়ার নামে জারিকৃত গ্রেপ্তারী পরোয়ানা প্রত্যাহারসহ তার নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার না করা হলে  সরকারের বিরুদ্ধে রাজপথে কঠিন আন্দোলনের মাধ্যেমে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।

এদিকে জেলা ছাত্রদলের ব্যনারে এটি ঝটিকা বিক্ষোভ মিছিল শহরের কলেজ সড়কে বের হতে দেখাগেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের হাসান আল মামুন, মো: আশ্রাফুল আলম স্বজল, মো: মফিজুল ইসলাম পলাশ, রানা মল্লিক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial