প্রধান সূচি

পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের

জমি মালিকদের ভূমি অধিগ্রহণ না করার জোর দাবী

পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য গদাইপুর মৌজায় সিদ্ধান্তগ্রহণকৃত সম্পত্তি অধিগ্রহণ না করার দাবী উঠেছে। তফসিল বর্ণিত সম্পত্তির ২১৯ ও ২৫০ খতিয়ানের ৬৬৮ ও ৬৬৭ দাগের জমির মালিক ঘোষ পরিবার ও ঋশি পরিবার। উক্ত জমির মালিকদের সম্পত্তি ইতোপূর্বে গদাইপুর ফুলবল খেলার মাঠের জন্য ঘোষ পরিবারের ও বোয়ালিয়া বীজ উৎপাদন খামার স্থাপনের সময় ১৯৫৪ সালে ঋণি পরিবারের ১০ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ মনস্ত জমিতে ঋশিদের বসতভিটা ও উপশানলয় রয়েছে। আর ঘোষ পরিবারের জমিতে অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর নিজস্ব কার্যালয় নির্মাণের প্রস্তুতি চলছে। দুই পরিবারের জমি ইতোপূর্বে অধিগ্রহণ হওয়ায় মানবিক কারণে তাদের উভয় পরিবারের জমি বাদ দিয়ে বা অন্য দাগের সঙ্গে সমন্বয় করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সুযোগ রয়েছে। এ বিষয় উভয় পরিবারের জমির মালিকরা উক্ত দাগের জমি সমন্বয় বা অধিগ্রহণ না করার জন্য খুলনা জেলা প্রশাসক বরাবর অভিযোগ প্রদান করেছে।

অভিযোগ, জমির মালিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য উপজেলার গদাইপুর মৌজা ও কপিলমুনির সলুয়া মৌজা সহ আরো একটি স্থান নির্ধারণ করা হয়। কপিলমুনির সলুয়া মৌজায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের জন্য প্রথম পছন্দের স্থান থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের ইচ্ছায় গদাইপুর মৌজায় নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। জমিটি নির্ধারণের সময় প্রকৃত জমির মালিকদেরকে কোন কিছু না জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের ইচ্ছায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে অধিকাংশ প্রকৃত জমির মালিকরা কোন নোটিশ না পেয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরে উক্ত মৌজায় জমির অধিগ্রহণ না করার জন্য আপত্তি জানিয়ে আসছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর ফুটবল মাঠের পশ্চিম পাশে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এল,এ শাখা হতে ভূমি অধিগ্রহণ প্রক্রীয়া শুরু করা হয়। ইতোমধ্যে এসএ ২১৬/৪ খতিয়ানের ৬৬৮ দাগের ৩৫ শতক জমি ঋশি পরিবারে ৬৬৭ দাগের ৩০ শতক জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের ৬ ধারা নোটিশ প্রদান করা হয়েছে। বিষয়টি জানতে পেরে উল্লেখিত স্থানের জমিতে বসবাসরত খগেন্দ্রনাথ ঋশি, মৃত ফনি ভূষণ ঋশির পুত্র রামচন্দ্র ঋশি, লক্ষণ চন্দ্র ঋশি ও নিমাই ঋশি এবং ঘোষ পরিবারের জমিতে অনলাইন পত্রিকার কার্যালয় ও স্বর্গীয় এক ব্যক্তির নামে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে সহ নানা ক্ষয়ক্ষতির দিক উল্লেখ করে জমির মালিকদের পক্ষ থেকে প্রকাশ চন্দ্র ঘোষ, বিকাশ চন্দ্র ঘোষ ও এ্যাডঃ নিহিত কান্তি ঘোষ সহ কয়েকজন জমির মালিক প্রস্তাবিত স্থানে ভূমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ করে সমন্বয় অথবা বিকল্প স্থানে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের দাবী জানিয়েছেন স্থানীয় জমির মালিকগণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial