পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এর পিরোজপুর কার্যালয়ের আয়োজনে একটি র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি বালক বিদ্যালয়ে মিলনায়তনে আলোচনা সভায় উপ পরিচালক স্থানীয় সরকার কাজী তোফায়েল হোসেন সভাপতিত্ব করেন। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ২০১১ থেকে দেশে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে। বর্তমান সরকার কন্যা শিশুর উন্নয়নে উল্লেখযোগ্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের কাজ চলছে। নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেষ হাসিনার সরকার দেশ বিদেশে প্রশংসিত হয়েছে।
