প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“দুর্যোগ সহনীয় আবাস গড়ি – নিরাপদে বাস করি” শীর্ষক স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

শুক্রবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিশাল র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক কাজী তোফায়েল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী যে ধরনের কার্যক্রম পরিচালনা করেন সারা বিশ্ব তা দেখে মুগ্ধ হয়েছে এবং বাংলাদেশ এখন পৃথিবীতে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা শীর্ষে রয়েছি বলেও জেলা প্রশসাক তার বক্তব্যে উল্লেখ্য করেন এবং সচেতনতা সৃষ্টিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ আলোচনা সভায় অন্যান্যর মধ্যে পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন, বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সরকারি বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহড়া শত শত দর্শক উপভোগ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial