ইন্দুরকানীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
ইন্দুরকানীতে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,ইন্দুরকানী থানা এসআই মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাঈদুর রহমান, মাহবুবুল আলম ফকির, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম, আহ্সানুল ছগির, সাংবাদিক এইচ. এম. ফারুক হোসাইন, গাজী আবুল কালাম, প্রধান শিক্ষক মোঃ হারেজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা বিআর, ডিপি কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠির সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
