অসমাপ্ত উন্নয়ন দ্রুত করা হবে … আনোয়ার হোসেন মঞ্জু
পরিবেশ ও বন মন্ত্রী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, এলাকায় আমি ৩ বছরে ব্যাপক উন্নয়ন করেছি। অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা সবাই মিলেমিশে আমাকে সহায়তা করুন আপনাদের এরাকার উন্নয়ন আমি করব। শুক্রবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের দফাদার বাড়ীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত সর্বসাধারনের প্রশ্নের উত্তরে তিনি বলেন ইন্দুরকানী বাজারের উন্নয়নের কাজের টেন্ডার দেড় বছর আগে শেষ হয়েছে। ঠিকাদার কেন কাজ করেনা তা আপনারা জিজ্ঞাসা করেন। অনেক কাজের টেন্ডার হলেও সে কাজগুলো শুরু না হওয়ায় উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না এমন প্রশ্ন করলে মন্ত্রী বলেন ইন্দুরকানী বাজারের উন্নয়নের চলমান কাজ পিরোজপুর-১ আসনের সাংসদ একেএমএ আউয়ালের পতœী লায়লা ইরাদের ঠিকাদারী প্রতিষ্ঠান বুশরা এন্টারপ্রাইজ শুরু করেও কেন হচ্ছে না তা আপনারা এলাকাবাসী ঠিকাদারকে জিজ্ঞাসা করুন।
তিনি খোলামেলা জনতার কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উঠান বৈঠকের শুরুতেই এ উপজেলায় ৩ বছরের তার উন্নয়নের চিত্র জনতার সামনে তুলে ধরা হয়।
উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুর রহমান উজ্জল, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোহাম্মদ জামাল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, গোলাম সরোয়ার বাবুল, কবির হোসেন বয়াতী, ইন্দুরকানী কলেজের গভর্নিংবডির সভাপতি আক্তারুজ্জামান তালুকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, মাহবুবুর রহমান, জেপি নেতা মশিউর রহমান মঞ্জু, মিজানুর রহমান, মোশাররফ হোসেন, মাহমুদ সেলিম, মহিলা জেপি’র সভানেত্রী শারমিন হোসেন প্রমুখ।
