বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য মটর র্যালি
বাগেরহাট বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য মটর র্যালি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে এসে র্যালিটি শেষ হয়।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য মীর এ্যাডঃ শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশির উদ্দিন র্যালিতে অংশগ্রহন করেন।
এছাড়াও বিভিন্ন শ্রেনি পেশার দুই শতাধিক লোক মটর সাইকেল নিয়ে এ র্যালিতে অংশ নেয়। এছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঘোড়া দিঘীর পূর্বপাড় পর্যটন মঞ্চে সাংস্কৃতিক পর্ব ও আলোচনা সভা, বিকালে ঘোড়া দিঘীতে নৌকা বাইচ ও সুন্দরঘোনা মাঠে ৮ দলীয় পর্যটন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
