প্রধান সূচি

কাউখালীতে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা

কাউখালীতে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, আঞ্চলিক দলীয় নৃত্য ও সমবেত দেশাত্মবোধক জারিগানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসকে জাবিদ হোসেন, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সদস্য ও কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বীথিকা সাহা, শিক্ষক স্বপন বিশ্বাস ও মেরিনা আক্তার প্রমূখ।

প্রতিযোগিতায় সমবেত দেশাত্মবোধক জারিগানে সূর্যোদয় খেলাঘর আসর, দলীয় নৃত্যে উত্তরায়ণ খেলাঘর আসর, জ্ঞান জিজ্ঞাসা ও উপস্থিত বিতর্কে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দল প্রথম স্থান অধিকার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial