প্রধান সূচি

ইন্দুরকানীতে স্ত্রীকে বিদেশ পাঠিয়ে স্বামীর অবৈধ দেহ ব্যাবসা

ইন্দুরকানীতে স্ত্রীকে বিদেশ পাঠিয়ে স্বামী দীর্ঘদিন বাড়িতে অবৈধ দেহ ব্যবসা করে আসছে। স্থানীয় জনতা বুধবার রাতে উপজেলার চাড়াখালী গ্রামে মোসলেম খানের ছেলে সাহার আলীর বাড়ী থেকে এক দেহ ব্যবসায়ী নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ইন্দুরকানী থানা পুলিশ ঐ বাড়ী থেকে সাহার আলীর পিতা মোসলেম খানকেও আটক করেন। আটককৃত ঐ দেহ ব্যবসায়ী পিরোজপুরের স্বামী পরিত্যাক্তা রওশনারা (৩৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সাহার আলী স্ত্রীকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন এলাকা থেকে মহিলাদের তার বাড়ীতে এনে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা করান। তবে রাতে পুলিশ দেহ ব্যবসায়ী মহিলাকে আটক করলেও মুল হোতা সাহার আলীকে আটক করতে পারেনি। পরে পুলিশ রহস্য জনক ভাবে কোন মামলা না করে বৃহস্পতিবার দুপুরে ঐ মহিলাকে ছেড়ে দেয় এবং সাহার আলীর পিতা মোসলেম খানকেও ছেড়ে দেন।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, ওই ঘটনায় কেহ বাদি না হওয়ায় এক ইউপি সদস্যের জিম্মায় মহিলাকে ছেড়ে দেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial