ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বুধবার সকালে ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে কলেজ মিলনায়তনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক সচেতনতামূলক ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, এস আই মো. শহিদ, শিক্ষার্থী দোলন চাপা প্রমূখ।
সভায় কলেজের অধ্যক্ষকে উপদেষ্টা করে ৫১সদস্য বিশিষ্ট শিক্ষার্থী সুরক্ষা একটি কমিটি গঠন করা হয়। এসময় নতুন কমিটির কাছে প্রশাসনের সেলফোন নম্বর দেয়া হয়। যাতে যে কোন সময় তারা তাদের সমস্যা জানাতে পারে। এর পর স্থানীয় সরকারি কলেজেও অনুরূপ এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেও ওই কলেজের অধ্যক্ষকে উপদেষ্টা করে আর একটি ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
