ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
ভান্ডারিয়ায় বুধবার সকালে বাংলাদেশ ওয়াকার্স পার্টি, ক্ষেতমজুর ইউনিয়ন ও ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ উদ্যোগে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানের দাবী এবং মায়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, ধর্ষণ, নির্যাতন, পানিতে ডুবিয়ে মারা ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদ জানানো হয়।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অন্যান্যেন মধ্যে বক্তব্য রাখেন, ওয়াকার্স পাটির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার প্রমুখ।
Please follow and like us:
« সীমান্তিক নিউট্রিশন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় সিএস পাইলট হাইস্কুল জাতীয়করণে সভা »
