প্রধান সূচি

কৃষি ও কৃষকের সুরক্ষা ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এক সাংবাদিক সম্মেলনে পিরোজপুর জেলার কৃষি ও কৃষকের সুরক্ষা ও উন্নয়নের জন্য সরকারের কাছে বিভিন্ন পদক্ষেপের দাবি জানিয়েছে।

বুধবার পিরোজপুরে এক সংবাদ সম্মেলনে তাদের উত্থাপিত দাবি সমূহের মধ্যে রয়েছে জলবায়ু অভিযোজনের নিরীক্ষে কৃষি কাজে বরাদ্দ বৃদ্ধি, বিএডিসি’র মাধ্যমে সকল সবজির বীজ উৎপাদন ও সরবরাহ, ফড়িয়া মুক্ত কৃষি বাজার, আধুনিক কৃষি যন্ত্রপাতি সুলভ মূল্যে সরবরাহ, সহজ শর্তে কৃষি ঋণ এবং পরিবেশ বান্ধব সার-কীটনাশক উৎপাদন ও সরবরাহ করা।

বেসরকারী সংস্থা পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর ব্যবস্থাপনায় প্রাক্তণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক মো. আলী আজম সেখ।

বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলীয় কৃষি পর্যালোচনা কমিটির আহ্বায়ক মুনিরুজ্জামান নাসিম, পিডিএফ’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না ও কৃষি ফার্ম ফেডারেশনের সদস্য মনিরুল ইসলাম, কৃষক আতিকুর রহমান, সুশান্ত কুমার সিংহ, পল্লব মজুমদার।

সংবাদ সম্মেলনে সম্প্রতি পিরোজপুরে কৃষি ফার্ম ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত কৃষি সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় শীর্ষক এক কর্মশালার প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial