কচুয়ায় সিএস পাইলট হাইস্কুল জাতীয়করণে সভা
বাগেরহাটের কচুয়ায় সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে পরিদর্শন কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর জাকির হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, সহকারী শিক্ষক তপন সাহা ও নিত্যরঞ্জন ঘোষের পরিচালনায় এতে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এমপি পতœী বেবী মোর্শেদা খানম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নিভা রানী পাঠক, সহকারী পরিচালক ইমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সাহা প্রমুখ।
