নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে … মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, তৃনমূল পর্যায়ে উন্নয়ন কাজে সুষম বন্টন ও নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে। জনপ্রতিনিধিরা জনগনের সেবক হয়ে কাজ করলে তৃণমূল পর্যায়ে মানুষের ন্যয্য অধিকার নিশ্চিত হবে।
শনিবার সন্ধ্যায় জেলার মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়ন, সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ আরও বলেন, বর্তমান সরকার উপকূলীয় মানুষের উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, যার সুফল আমরা দক্ষিনাঞ্চলের মানুষ পেতে শুরু করেছি।
জেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয় জনপ্রতিনিধিদের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উন্নয়ন প্রকল্প সমূহের কর্মকান্ডের যথাযথভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।
সভায় তিনি জেলা পরিষদ কর্তৃক সকল বরাদ্দ সুষম বন্টনের বিষয়ে জনপ্রতিনিধিদের আশ্বস্ত করেন।
মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আফজাল হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, মো. হেলাল মুন্সি, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, ইউপি সদস্য ছগির আকন প্রমূখ।
