মঠবাড়িয়ায় ৩টি দোকানে দুধর্ষ চুরি
মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের কাপড়, বিকাশের দোকান ও কীটনাশকের দোকানে রবিবার গভীর রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল দোকানের শাটারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে কাপড়ের দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও বিকাশের দোকানের আনুমানিক আরও ৫০ হাজার টাকার মোবাইল ক্যাশ কার্ডসহ মালামাল এবং কীটনাশকের দোকান থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ন্যাশনাল টেইলার্সের মালীক ব্যবসায়ী শাহীন মিয়া মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া সদর রোডের এজাজ চৌধুরীর মোবাইলের দোকানে দুধর্ষ চুরির ঘটনার পর ৩টি দোকানে চুরির ঘটনায় পৌর শহরের ব্যাবসায়ীরা আতঙ্কিত হয়ে পরেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে. এম. তারিকুল ইসলাম জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
« পিরোজপুরে নিরাপদ খাদ্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জীবনের পথে অগ্রসর হওয়ায়, সময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা »
