পিরোজপুরে নিরাপদ খাদ্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক (বিএফএসএন) এবং ক্যাব পিরোজপুর জেলা কমিটির আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ে পিরোজপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এস. এম. সোহরাব হোসেন।
ক্যাব পিরোজপুরের জেলা কমিটির সাধারন সম্পাদক ও পিরোজপুর গন উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিতে এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ ফারুক আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আলীম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উন্নয়ন কর্মী মাইদুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান আলম, ওয়ার্ল্ড ভিশনে উত্তম খ্রীষ্টিকার রোজারিও, বাসস জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি গোলাম মওলা নকিব, ব্যবসায়ী সমিতির সদস্য দোলা গুহ, জেলা খাদ্য অফিস সুলতানা নাসরিন, সরকারী সোহ্রাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের সেনিটারি ইনেস্পেক্টর মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এস. এম. সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, দূরভার্গ্য জনক হলেও সত্য যে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের কথা বলতে হয়। মানুষের প্রধান প্রধান মৌলিক চাহিদার মধ্যে খাদ্য প্রথম। খাদ্য মানুষের জীবন রক্ষা করে অথচ সেই খাদ্য মানুষের জীবনের ঝুঁকির কারন। মানব জীবনের প্রায় ৮০ ভাগ রোগই খাদ্যের কারনে হয়। তিনি আরো বলেন, শিশু খাদ্য থেকে শুরু করে প্রায় সকল খাদ্যেই কম বেশী ভেজাল রয়েছে। প্রধান অতিথি ফরমালিনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করে বলেন ট্যানারীর পরিত্যাক্ত বর্জ্য প্রোলট্রিতে ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। শুধু আইন করে এ সব ভেজাল বন্ধ করা যাবে না। এর জন্য প্রযোজন সামাজিক আন্দোলন, কারন উৎপাদনকারী, ক্রেতা, ভোক্তা, বিক্রেতা এর সংগে কোন না কোন ভাবে জড়িত। পরে সকলকে নিজ নিজ স্থান থেকে সচেতন হওয়ার আহবান জানান প্রধান অতিথি।
