প্রধান সূচি

পিরোজপুরে ৩৭ বোতল ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

পিরোজপুরে ৩৭ বোতল ফেন্সিডিলসহ সাদিয়া আফরোজ দোলা (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সন্ধ্যায় পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার একটি বাড়ী থেকে তাকে আটক করা হয়। সাদিয়া শহরতলীর মাছিমপুর এলাকার সাঁজাপ্রাপ্ত ফেনসিডিল ব্যবসায়ী জাহাঙ্গীর সেখের মেয়ে এবং আবীর শেখ প্রিন্সের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের কনস্টেবল মোঃ মনজুরুল বাশার জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের ভাড়াটে ঘর তল্লাশী চালিয়ে ৩৭ বোতল ফেন্সিডিল আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে আটক সাদিয়ার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial