প্রধান সূচি

স্থানীয় কৃষি সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্থানীয় কৃষি সমস্যা চিহ্নিতকরণ ও সমাধনের উপায় নিয়ে পিরোজপুর সদর উপজেলার ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মোঃ চানমিয়া মাঝির সভাপতিত্বে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কৃষক সংগঠক ও বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম (পান্না) শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্য ও মহিলা সদস্যবৃন্দ।

সভায় বক্তারা জলবয়ূর পরিবর্তন জনিত কারণে স্থানীয় কৃষি উৎপাদনে নানাবিধ সমস্যার সৃষ্টি, কৃষি জমি অপচয় রোধে আইন প্রণয়ন ও কৃষি কার্ডধারী কৃষকদের ঋণ প্রাপ্তির শর্ত সহজ করাসহ বিভিন্ন প্রস্তবনা তুলে ধরেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial