ভাণ্ডারিয়ায় ৩০০পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
ভাণ্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে তিনটায় পৌর শহরের লক্ষ্মীপুরা মল্লিক বাড়ি থেকে ৩০০পিচ ইয়াবা ট্যবলেটসহ ইকবাল মল্লিক (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এর পূর্বে তার স্ত্রীকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ এবং ইকবালকেও মাদকসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হলেও জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে মাদক দমন নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় অপহরণের দেড়মাস পর প্রবাসীর স্ত্রী উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ভাণ্ডারিয়ার নাভিলা »
