ইন্দুরকানীতে চলছে ভোটার তালিকা হালনাগাদ
ইন্দুরকানীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। এ উপজেলায় গত ০৩ সেপ্টেম্বর থেকে নতুন ভোটার অর্ন্তভুক্তি ও ছবি তোলার কাজ শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর আগে উপজেলার পাড়েরহাট ও বালিপাড়া ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ ও ছবিসহ তোলার কাজ শেষ হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে নতুন ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজ শুরু হয়েছে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। যাদের জন্ম ১লা জানুয়ারীর ২০০০ এর মধ্যে তারাই কেবল এবছর ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৫৪ হাজার। হালনাগাদে আরও ২ হাজার ভোট বৃদ্ধি পাবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। শনিবার উপজেলা পরিষদ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ ও ছবি তোলা কাজে দায়িত্ব পালন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.এস.এম. রোকনুজ্জামান খান।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, সুপারভাইজার প্রধান শিক্ষক মোঃ সেকান্দার আলী খান, তথ্য সংগ্রহকারীগণ ও নির্বাচন অফিসের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
