মঠবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ
মঠবাড়িয়ায় থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার রাতে উপজেলার আন্ধার মানিক গ্রামের ওঝা বাড়িতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ’লীগ সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, থানার এসআই ওসমান গনি, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, সরকারী কলেজের সাবেক ভিপি চন্দ্র শেখর লিটু প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতা গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ২০ জনের বিপরীতে কর্মস্থলে আছে মাত্র পাঁচজন »
