বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় কৃষকলীগ নেতা গুরুত্বর জখম
বাগেরহাটের কচুয়া উপজেলার বারইখালী গ্রামে সন্ত্রাসীদের হামলায় জেলা কৃষকলীগ নেতা (অব:) সেনা সদস্য কামাল শেখ গুরুত্বর আহত হয়েছেন। এ ব্যাপারে সন্ত্রাসীদের মুল হোতা জাকির হালদার ওরপে রড জাকিরসহ ৭ জনের নামে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের রুস্তম শেখ এর পুত্র কৃষকলীগ নেতা (অব:) সেনা সদস্য কামাল শেখকে গত ২৬ শে সেপ্টেম্বর বারইখালী থেকে কচুয়া বাজার যাবার পথে বারইখালী চৌরারাস্তার মোড়ে কুদ্দুস মোল্লার দোকানের সামনে পৌছানো মাত্র পূর্বে থেকে ওৎ পেতে থাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী জাকিরের নেতৃত্বে শহর হাওলদার, কামরুল, কেরামত, সজীব, আরিফ, এনামুলসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা ধাড়ালো দা, লোহার রড দিয়ে কামালকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুত্বর আহত কামালকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে। সেখানে তার অবস্থা সংকটপন্ন হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এদিকে ঘটনার পর এ বিষয়ে থানায় মামলা হলেও অজ্ঞাত করনে আসামীদের পুলিশ অটক করছে না বলে অভিযোগ করেছেন কৃষকলীগ নেতা কামাল শেখ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামীদের আটকের জন্য পুলিশি অভিযান অভ্যহত করেছে।
