মা ইলিশ রক্ষায়
ইন্দুরকানীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক
ইন্দুরকানীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুল্লাহ শেখ এর নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচাঁ ও বলেশ্বর নদে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার বাদা জাল আটক করে।
পরে আটককৃত জাল মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন এর উপস্থিতিতে ইর্ন্দুকানী লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
Please follow and like us:
« ২০ জনের বিপরীতে কর্মস্থলে আছে মাত্র পাঁচজন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাণ্ডারিয়ায় কৃষক-কৃষাণীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ »
