প্রধান সূচি

২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নাজিরপুরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

ওয়ার্ড আওয়ামীলীগের নেতার উপর হামলার প্রতিবাদে নাজিরপুরের শ্রীরামকাঠি বাজারে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে হামলার শিকার মৃনাল কান্তি হাওলাদার বাদী হয়ে নাজিরপুর থানায় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামূল বেপারি ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল বেপারি গত ইউনিয়ন পরিষদের নির্বচনের জের ধরে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অপরাধে মৃনাল কান্তির উপর হামলা করে এবং তার সঙ্গে থাকা ৯২ হাজার টাকা ছিনিয়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। যাবার সময় তারা প্রাণ নাশের হুমকি দিয়ে যায়।

অভিযোগকারি শ্রীরামকাঠি পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি হাওলাদার জানান, হামলাকারীরা বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর জোরড় যুলুম ও অত্যাচার করে আসছিল। এখন এ হামলার ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন ও মামলার সিদ্ধান্ত নেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা এনামূল বেপারি ঢাকা ওয়ারী থানায় হত্যা ও গুম মামলায় সস্ত্রীক আসামী। এ ছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী উত্তম মৈত্রের বিরুদ্ধে আনারস প্রতীকের পক্ষে হিন্দুদের হুমকি, বাড়িতে অগ্নি সংযোগ ও সন্ত্রাসী হামলা মামলাসহ নাজিরপুর কলেজ ছাত্রলীগ নেতা শরীফুলের ওপর হত্যা চেষ্টা মামলার আসামী।

এ ব্যাপারে অভিযুক্ত এনামুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেনি।

তবে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর আগেও এনামুলের বিরুদ্ধে নাজিরপুর থানায় দুইটি মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial