ইন্দুরকানীতে ২ রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ চুরি
ইন্দুরকানীতে ২ রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামে সিধ কেটে একটি চোরাই চক্র বাসু দেবের ঘরে ঢুকে মালামাল, স্বর্ণালংকার ও রনজিৎ ডাকুয়ার ঘরে ঢুকে নগদ ১২ হাজার টাকা, স্বর্ণালংকার এবং অমল কৃষ্ণের ঘরে ঢুকে কয়েকটি মোবাইল সেট ও অন্যন্যা মালামাল নিয়ে যায়।
এছাড়া মঙ্গলবার রাতে উপজেলার পত্তাশী গ্রামের কাঞ্চন শেখের ঘরের গ্রিল ভেঙ্গে ঘরের মালামাল ও নগদ টাকা এবং জামাল শরীফের দোকান ভেঙ্গে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, এলাকায় চোর ঢোকার ঘটনা শুনেছি। অন্য এলাকা থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ॥ জেলের জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে স্কুল ছাত্রের লাশ উত্তোলন »
