প্রধান সূচি

Wednesday, October 4th, 2017

 

পাইকগাছায় কোস্টগার্ডের অভিযানে দুটি পাইপগানসহ হালিম শিকারী আটক

পাইকগাছায় কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি পাইপগানসহ হালিম শিকারী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক হালিমের নিকট থেকে ২টি দেশী তৈরি পাইপ গান উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কোস্টগার্ড ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের লেঃ হায়াতের নেতৃত্বে কোস্টগার্ডের একটি চৌকোস দল বুধবার বিকাল সাড়ে ৪ টায় অভিযান চালিয়ে উপজেলার গড়ইখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন শান্তা লঞ্চ ঘাটের পশ্চিম পাশ থেকে দুটি দেশী তৈরি পাইপগান সহ গড়ইখালী গ্রামের ইয়াকুব্বার শিকারীর ছেলে হালিম শিকারী (৩৮)কে আটক করে। কোস্টগার্ডের উর্দ্ধতন কর্মকর্তা জানান, হালিম পেশায় একজন অস্ত্র সরবরাহকারী। সেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

পাইকগাছায় র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজা সহ শাহীনুর গাজী নামে এক যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, র‌্যাব-৬ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মাহমুদকাটী বাজার এলাকা থেকে প্রতাপকাটী গ্রামের সবুর গাজীর ছেলে শাহীনুর গাজী (৩৫) কে ১ কেজি ৭শ ৭০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং- ০৫, তাং- ০৪/১০/১৭ ইং।


পাইকগাছায় জায়গা জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা হয়েছে। প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত ছদর উদ্দীন সরদারের ছেলে ডাঃ আব্দুস সবুর সরদার এর সহিত জায়গা-জমি নিয়ে একই এলাকার ইব্রাহিম সরদারের ছেলে গোলাম সরদার গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সবুর গংরা কুলেশ্রীকণ্ঠপুর মৌজায় এসএ ১৯৫ ও ৭০১ ডিপি খতিয়ানের ২৭৩২ দাগে ০.৩৭ একর জমির মধ্যে ০.০৮ একর সম্পত্তি প্রায় ৬০ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। বর্তমানে তপশীলভুক্ত সম্পত্তিতে বোরিং স্থাপন করে ধান চাষ করে আসছে।বিস্তারিত পড়ুন


মিনহাজ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বাসীর উদ্যোগে মঙ্গলবার বিকালে মিনহাজ নদীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩টি দলের মধ্যে চাঁদখালীর আল্লাহর দান ও সোলাদানার ময়ূর পঙ্খী বাইচ দলকে পরাজিত করে কয়রার চান্নিরচক ময়ূর পঙ্খী দল চ্যাম্পিয়ান হয়। প্রতিযোগিতা শেষে ডাঃ টিকেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, আ’লীগনেতা বিভূতি ভূষণ সানা, জিএম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, সাংবাদিক এসএম আবুল হাশেম,বিস্তারিত পড়ুন


বড় ভাইয়ের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ ৫ ভাই ও তাদের পরিবার

পাইকগাছায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাই ও তার পরিবারের অত্যাচার ও হয়রানি মূলক মামলা অতিষ্ঠ হয়ে উঠেছে অপর ৫ ভাই ও তাদের পরিবার। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত তোফাজ্জেল গাজীর ৬ ছেলে শহর আলী, ইয়ার আলী, জাহিদ, কামরুল, মাহবুব ও অহেদুজ্জামান তাদের পরিবার পরিজন নিয়ে পৈত্রিক ১৬ কাটা জমির উপর বসবাস করে আসছে। ৬ ভাইয়ের মধ্যে একদিকে শহর এবং অপর পাশে ৫ ভাই বসবাস করে আসছে। কিন্তু শহর ও তার স্ত্রী মমতাজ বেগমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে অপর ৫ ভাই ও তাদের পরিবার। জাহিদ গাজীবিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রাইভেট শিক্ষককে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ

পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে প্রাইভেট শিক্ষককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হয়রানি মূলক মামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রাইভেট শিক্ষক ও তার পরিবার। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা চাঁদখালী ইউনিয়নের দক্ষিণ গড়েরআবাদ গ্রামের শামছুর সানার ছেলে আফসার সানা (২৭) পেশায় একজন পাঠশালার শিক্ষক। খুলনার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স পাস করে একদিকে চাকুরির চেষ্টা করছেন, অপরদিকে পাঠশালার মাধ্যমে নিজ এলাকার ছেলে-মেয়েদের লেখা-পড়া করাচ্ছেন। এর পাশাপাশি তিনি দক্ষিণ গড়েরআবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষকতারও দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial