প্রধান সূচি

মিনহাজ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বাসীর উদ্যোগে মঙ্গলবার বিকালে মিনহাজ নদীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩টি দলের মধ্যে চাঁদখালীর আল্লাহর দান ও সোলাদানার ময়ূর পঙ্খী বাইচ দলকে পরাজিত করে কয়রার চান্নিরচক ময়ূর পঙ্খী দল চ্যাম্পিয়ান হয়। প্রতিযোগিতা শেষে ডাঃ টিকেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা।

উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, আ’লীগনেতা বিভূতি ভূষণ সানা, জিএম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, সাংবাদিক এসএম আবুল হাশেম, এসআই মোমিনুর রহমান, ইউপি সদস্য মশিউর রহমান, লুৎফর সরদার, আক্কাজ আলী ঢালী, বিধান চন্দ্র মন্ডল, জিএম আব্দুল মান্নান, ডাঃ আবু রায়হান শাহীন ও আহম্মদ আলী সরদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial