প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিষপানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের ফজিলা আক্তার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার রাতে ছাত্রীর লাশ উদ্ধার করেছে। ফজিলা উপজেলার ছোট হারজী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ও দাউদখালী গ্রামের কবির খানের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রেম ঘটিত কারণে মঙ্গলবার বিকেলে ফজিলা আক্তার চালের পোকা নিধনের ঔষধ পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ বুধবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial