নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায়
ইন্দুরকানীতে ৪ হাজার মিটার কারেন্ট জাল আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ইন্দুরকানীতে ৪ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুল্লাহ শেখ ও ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে সাঈদখালী এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় প্রস্তুতির সময় ৪ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাল ও নৌকা রেখে জেলেরা পালিয়ে যায়। পরে আটককৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দুই উপজেলার মানুষের ভরসা বলেশ্বর খালের একমাত্র বাশেঁর সাঁকো »
