প্রধান সূচি

স্থানীয় কৃষি সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় কৃষি সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নিয়ে পিরোজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমীক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদিন ভূইয়া, কৃষি কর্মকর্তা জগৎ প্রিয় দাশ বিশু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালিদ আবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারনে স্থানীয় কৃষি উৎপাদনে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা উত্তরণের জন্য পানি ও লবন সহিষ্ণ উচ্চ ফলনশীল ধান-গমসহ শাক-সবজি চাষ করার জন্য কৃষকদের উদবুদ্ধ করতে হবে। এব্যাপারে কৃষি কর্মকর্তাসহ এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial