প্রধান সূচি

সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা চিংড়ি শরণখোলা থেকে উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে অভিযান চালিয়ে বিষ দিয়ে শিকার করা ১শ ৫০ কেজি চিংড়ি উদ্ধার করেছে বনরক্ষীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের স্টেশন কর্মকর্তা মোঃ ওমর ফারুকের নেতৃত্বে একদল বনরক্ষী এ অভিযান চালায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বনবিভাগ সূত্রে জানাযায়, সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে শিকার করা চিংড়ি মাছ শরণখোলা বাজারে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পূর্ব সুন্দরবনের স্টেশন কর্মকর্তা মোঃ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় শরণখোলা বাজারের মাছ ব্যবসায়ী মোঃ ছালাম মোল্লার মৎস্য আড়তের তালা ভেঙ্গে বিষ মিশ্রিত এক ড্রাম গলদা চিংড়ি ও স্থানীয় বাসিন্দা প্রবাসী মোঃ কবির হাওলাদারের বাড়ী থেকে এক ড্রাম সহ মোট ১৫০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। তবে ওই মাছের কোন মালিককে খুুজে পাওয়া যায়নি।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সুন্দবনের (পাস পারমিট) প্রবেশের অনুমতি বন্ধ থাকলেও বন সংলগ্ন এলাকার বাসিন্দা কালু ও আফজালের নের্তৃত্বে ১০/১৫ জনের একটি চক্র বনের মরাভোলা, দুধমুখী, আলীবান্দা ও শাপলার খাল এলাকায় বিষ দিয়ে মৎস্য সম্পদ নিধন কার্যক্রম চালাচ্ছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, উদ্ধারকৃত চিংড়িগুলো মাটি চাপা দেয়া হয়েছে। তবে এ অপরাধ কর্মকান্ডের সাথে কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial