মঠবাড়িয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার মধ্য তুষখালী গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে ৫ সন্তানের জনক আব্দুর রহমান খান (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। আব্দুর রহমান খান ওই গ্রামের মৃত আ. করিম খানের ছেলে।
ওই বৃদ্ধের মেয়ে হাওয়া বেগম মঠবাড়িয়া থানায় তার আপন চাচা হাফেজ খানের বিরুদ্ধে ১৫দিন আগে আট কাঠা জমি লিখে নেয়ায় তার বাবার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, দু’বার পাইলস্ অপারেশনের পর গত এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃদ্ধ সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, ওই বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হলেও তার মেয়ের অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রবীণদের মাঝে ঋণ বিতরন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এক প্রধান শিক্ষক »
