প্রধান সূচি

বাগেরহাটে দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে জরিমানা

বাগেরহাটে দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ের ৬ দোকানী ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকা ও ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নীহার রঞ্জন হালদার, হেলথ সহকারী জাহাঙ্গীর হোসেন সবুজ, ক্যাবের সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ ও সদর থানার এএসআই সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে এদিন সকালে সদর উপজেলার ষাটগম্বুজ, শ্রীঘাট এলাকা এবং দুপুরে ফকিরহাটে অভিযান চালানো হয়। এসময় ৬ দোকানীকে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে ধুমপান ও তামাকজাত দব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial