চিতলমারী যুবলীগের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার
বাগেরহাটের চিতলমারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান পুকুলকে সাময়িক বহিষ্কার আদেশ দিয়েছে বাগেরহাট জেলা যুবলীগ। কলাতলা ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমানকে একটি সভাস্থলে বসে শারীরিক ভাবে লাঞ্চিতের ঘটনার ১৪ দিন পর মঙ্গলবার এ আদেশ দেয়া হয়।
বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সরদার নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ শাহ নেওয়াজ দোলন, মোঃ ফারুক তালুকদার স্বাক্ষরিত এক কারণ দর্শানো নোটিশে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর, ২০১৭ উপজেলা পরিষদে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বসে আওয়ামীলীগ মনোনীত ২নং কলাতলা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমানকে লাঞ্চিত এবং সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে বাগেরহাট জেলা যুবলীগ এ সাময়িক বহিস্কারের আদেশ প্রদান করে।
মোঃ রাশেদুজ্জামান পুকুলকে কারণ দর্শানোর এ নেটিশ পাঠিয়েছে জেলা যুবলীগ। তাতে বলা হয়েছে, সংগঠন হতে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাহা উলে¬খ পূর্বক এবং উপরোলি¬খিত ঘটনার বিবরণসহআগামী১৮অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
