ইন্দুরকানীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার কালিবাড়ি এস জি এস মাধ্যমিক বিদ্যালয়ে ১নং পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মাইনুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ১নং পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবুউদ্দিন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষায়ক সম্পাদক মোঃ লিয়াকত সিকদার, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হাওলাদার, ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, উপ-দপ্তর সম্পদক মোঃ সাইফুল ইসলাম মিন্টু, সহ-সম্পদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ১নং পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ মাসুম, ফিরোজ, ইকবাল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন ১নং পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল।
