প্রধান সূচি

পবিত্র কোরআনকে নিয়ে কুঁক্তি 

ইন্দুরকানীতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এক প্রধান শিক্ষক

ইন্দুরকানীতে পবিত্র কোরআন শরীফকে নিয়ে কটুক্তি করায় জনরোষানলে পড়ে প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চাইলেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের বাসিন্দা ০৭নং দক্ষিন ইন্দুরকানী নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস চন্দ্র মন্ডল দক্ষিন ইন্দুরকানী মিলবাড়ী নামক স্থানে দোকানের সামনে বসে মুসলমানদের পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তি করে। এসময় উপস্থিত যুবক মোঃ জাকির হোসেনসহ কয়েকজন মুসলমান তীব্র প্রতিবাদ করে।

এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে ও অভিযুক্তের বিচার দাবি করলে মঙ্গলবার বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলিম সম্প্রদায়ের লোকজন বসে বিষয়টি মিমাংশার চেষ্টা করেন।

এসময় অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার বড় ভাই উপস্থিত সকলের কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থণা করে। এসময় উপস্থিত ছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক ছাড়াও ওই ওয়ার্ডের ইউপি সদস্য দিপংকর ঢালী, সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, আলতাফ হোসেন, জাকির হোসেনসহ শতাধিক লোক।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial