মঠবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
‘আগামীর পথে, প্রবীণের সাথে’ এই স্লোগানকে সামনে রেখে জেলার মঠবাড়িয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে রবিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পৌর শহরে একটি র্যালী বের করা হয়।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মঠবাড়িয়া সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল করিম মোল্লা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, মুক্তিযোদ্ধা ইসাহাক আলী আকন, প্রবীণ মোশারেফ হোসেন, রিক এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ, শাখা ব্যাবস্থাপক ওমেদুল হক ও সাংবাদিক শাকিল আহমেদ প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ৪০ কেজি ইলিশ জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত »
