প্রধান সূচি

পাইকগাছায় উদ্ধারকৃত ভাসমান ব্যক্তির পরিচয় মেলেনি

পাইকগাছায় উদ্ধারকৃত ভাসমান মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে মৃতদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, শুক্রবার দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের ভদ্রা নদীর দারুণমল্লিক স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে ৫০ বছর বয়স্ক (পুরুষ) এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মুখে খোচা খোচা কাঁচা পাকা দাড়ি ছিল। শনিবার ময়না তদন্ত শেষে তার কোন পরিচয় পাওয়া যায়নি, এ জন্য মৃতদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial