কাউখালীতে যুব সংহতির (জেপি) কর্মী সভা অনুষ্ঠিত
কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন জাতীয় যুবসংহতি (জেপি)’র উদ্যোগে রবিবার বিকেলে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মোঃ আবু সাইয়েদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া, জেপি’র যুগ্ন-সাধারন সম্পাদক খান মোঃ বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা নেপাল চন্দ্র দে, যুব সংহতির আহবায়ক জাকির হোসেন নসু, সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ন-আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান, শেখ লিটন প্রমুখ।
পরে মোঃ আবু সাইয়েদ খানকে আহবায়ক এবং উজ্জল হালদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় যুবসংহতির আমরাজুড়ি ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে প্রবীণ দিবস পালিত »
